ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

একনেকে ৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

ads

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করেছে। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদিত অর্থের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৯২ কোটি ৫৯ লাখ টাকা সংস্থান করা হবে। সভায় জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প রয়েছে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় দেশের অবকাঠামো, তথ্যপ্রযুক্তি এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে গ্রামীণ জনপদ ও উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।


অনুমোদিত ৫টি প্রকল্পের তালিকা:


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (১ম সংশোধন)’ এবং ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (৩য় সংশোধন)’।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়: ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্প।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: ‘দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ (১ম সংশোধিত)’ এবং ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্প।

ads
ads
ads

Our Facebook Page